নিবিড় ক্যাম্পাস। সব কিছুই চুপচাপ, একদম নিরব। স্থানে স্থানে জোড়ায় জোড়ায় প্রেমাসনে বসে আছে কতিপয় স্থায়ী-অস্থায়ী জুটি। কারো চোখে আগুন, কারওটা প্রানবন্ত। বিশেষ করে মেয়েদের। ওদের বহিঃপ্রকাশটা বেশ পরিষ্কার হয়। তাই ওরা চাইলেও পরিমিত পাপ করতে পারেনা।
শ্রাবস্তী নামের একটা মেয়ে বসে আছে চৌ-রাস্তার কাছাকাছি মাঠে। সুবিধে একটাই এখান থেকে সব দেখা যায়। যেদিকে ইচ্ছে সেইদিক দেখা যায়। চোখে চশমা, তাই দৃষ্টি ধরা যায় না। কেউ বিরক্তিও বোধ করেনা। ও বসে বসে, চেয়ে-চেয়ে সকল প্রানের একনিষ্টভাবে খেলা যাওয়া পাগলামির শেষ পদস্থ খেলা দেখছে, অথবা উপভোগ করছে। তা হয়তো ঠিক নয় কোন কোনটায় বেশ বিরক্ত হছে। সেগুলো বোধ হয় ন্যাকামি।