তারে সর্গে রেখে আসো।

সে শরতচন্দ্রের গল্প পড়েনা,
জীবনানন্দের কাব্য বোঝেনা।
কবিগুরুর গানও শোনেনা,
বৈশাখ,বসন্ত পালন করেনা।

আধুনিকতার দুরবীনে
   তার চোখ আছে সেটে;
সব কিছু মিথ্যে ঘোলাটে
   তার একান্ত দৃশ্যপটে।

এক মুঠো সুখ নাই তার
ডুবছো সাগর, খুজছো পাহার।

যদি এতই তাকে ভালোবাসো
যাও তারে সর্গে রেখে আসো।

No comments:

Post a Comment