সপ্নের শেষটা দেখিনি, তাই ছবি আকিনি।
গল্পের শেষটা জানিনা, তাই ভালোবাসিনা।
ভালোবাসা চুপ করে
অধরা খুব ভোরে
মেলে দেয় সপ্ন ডানা।
অবশেষে কানে কানে
বলে যায় গানে গানে
হারাতে নেই মানা।
এসো ওড়না ফেলে, আজ বৃষ্টি নামাই
টুকরো ফোটায় শহর কাদাই
ঘুরবো দুজন চাদের আড়ালে
বৃষ্টিভয়ে দৃষ্টি লুকালে।
No comments:
Post a Comment