ঘুমের ঘোরে তুমি

কখনোই তুমি পিপাশিত ছিলে না,
আদরের আর্বতেও পা রাখনি
গিলেছো একের পর এক জয়ের ধ্বনী
ঘুমিয়েছো, প্রভাবের পরম বালিশে, মাথা
সেদিন বর্জপাতে, তোমার সিন্দুক গেল গলে,
আর সম্পত্তি গেল ছাই হয়ে, ধুসর হয়ে
এখন তোমার দু'চোখ স্রোতে ভেসে যায়
বলনা এর স্বার্থ কোথায়
এখন তোমার ঐ ঠোট, আদর পেতে চায়
বলনা এর ধ্বংস কোথায়

No comments:

Post a Comment