রাত বাজে ন'টা। হাতে কিছু কাচকলা কিনে নিয়ে বাজার থেকে ফিরছে। কারনে বা অকারনে সেনের কাচকলা খেতে ইচ্ছে হয়েছে। বিকেল বেলা উঠে হাতে ২০ টাকা ধরিয়ে দিয়ে বাজারে পাঠিয়ে দিল। ২ কিলোমিটার হেটে গেলাম। হাতে কোনো টাকা নেই। বাপের বাড়িটা ছিল বলে,তাও মাথা গোজার ঠাই আছে। টিওশনিটা নেই। টাকাও নেই। সিগারেট ছাড়তে হবে। সেন যেন কোথা থেকে হাজার দুই টাকা এনেছে। ধার বা অন্য কিছু। ওটা দিয়ে এমাস চলতে হবে। কিভাবে ?ওর টাকা খরচ করতে ইচ্ছে করছে না। না করলে আবার জামাকাপর ঘুচিয়ে রহনা দেয়। কি আর করা। কিন্তু বুঝতে পারছি দুই হাজার টাকা কোথা থেকে আনার পর ওর মন বিশালাকার খারাপ। চুপসে গেছে। কিন্তু এটা কেন?এসব ছাইপাশ ভাবছি আর হাটছি। হঠাত সেনের ফোন।
" কই তুই?"
" কাছাকাছি, আসছি বলে"
" আসার সময় বিষ নিয়ে আসিসতো?"
" কেন, কি হয়েছে ?"
" মানে কি, কথা কানে যায় নি ?"
" আচ্ছা, আনবো তো, ঠিক বিষ কেন, অন্য কিছু নয় কেন ? "
" পৃথিবীর উপর থেকে মন উঠে গেছে। তাই। স্পষ্ট?"
" হিম। এক কাজ কর পারলে! রান্না ঘরে গিয়ে দেখ, সেলফের কোনায় এলাচি লেখা একটা বোতল আছে। ওটা খুলে এক মু্ট খেয়ে ফেল।?"
ও তাই করলো। মিনিট ১০ পরে বাসায় ফিরলাম। বললাম,বিষ খাবি?ও মাথা ঝাকালো। ক্ষিদে নেই বোধহয়। অথবা পৃথিবীর উপর মায়া চলে এসেছে
No comments:
Post a Comment