সেন ও পার্থিব- মাইক্রো গল্প-৫

সেনের বান্ধবীর জন্মদিন। ওকে দাওয়াত করেছে। মারান্তক সেজেগুজে গিয়েছে। রাতও অনেক হলো। আজ আসবে না জানিয়ে দিয়েছে। "ও"বাসায় থাকবে। আমি ছাদে বসে জালনায় বসে ব্যস্ত শহরের ঢলে পরা দেখছি। প্রত্যেকটা ঘর আর কয়েকটা গল্প। একটা গল্প,চাই একটা শেষ। একটা শেষ আর কয়েকটা মৃত্যু। মৃত্যু খুব স্বাভাবিক একটা পক্রিয়া আসে প্রচন্ড অস্বাভাবিকতায়। সে কথা এখন থাক। সেনকে খুব মিস করছি। লোডশেডীং। মোবাইলে বেজে চলেছে,পরিচিত গানের কয়েকটা ভালোলাগা কলি।
Back To December.
It turns out freedom ain't nothing but missing you
Wishing i'd realized what i had when you were mine
I'd go back to december,turns around and make it allright
হঠাত মাঝপথে গান থেমে গেল। কিছুক্ষন সময় নিয়ে ফোন বেজে উঠলো।
" কি করিস তুই ?"
" জালনায়।"
" জালনায় বসে কি করিস। বাংলায় বলবি।"
বলতে গিয়েও আটকে গেলাম। আমিতো ওকে মিস করছি। মিসের বাংলাটা আবার কি? শুন্যতা? নাহ তা না। মিস মানেতো হারানো। তাহলে কি i miss herমানে আমি তাকে হারাচ্ছি।  i miss train মানেতো আমি ট্রেনটা হারাচ্ছি। ট্রেন চলে যাচ্ছে দূরে, মানে হারাচ্ছি। কিন্তু ওকেতো আমি হারাচ্ছি না তার মানে মিসও করছি না। যাই হোক আমি চুপ করে থাকাতে  ও বললো " বাদ দে। আমি কি করছি জিজ্ঞেস কর ?"
" কি করছিস ?"
" Rear Window মুভি দেখেছিস না ? তাই করছি"
এটা সেনের অনেকগুলো স্বভাবের একটা। ও দুরবিন দিয়ে জালনার ফাক গলে শহরের মানুষের প্রবাহমান ব্যস্ততা দেখে।
" রান্না ঘরে কাজের মেয়েটা থালাবাসন ধুচ্ছে। একটা লোক রান্নাঘরের ঘুর ঘুর করছে। লোকটা বেশ সুদর্শন যদি তার ভুড়িটা এড়িয়ে যাই। মেয়েটার স্ব্যস্থ দেখার মত। শারিরিক গঠনটাও আকর্ষনিয়। ধরে নেওয়া যেতে পারে মেয়েটা অবিবাহিত............।। লোকটা যেন কি বলছে। ঠোট চিমটি কেটে........................ মেয়েটা বেশ বিরক্ত.........।। ছেলেটা মেয়েটার একদম পাশে ঘেষে আছে, মেয়েটা  মুখ ফুলিয়ে কাজ করে যাচ্ছে............... এই!!!!! ছেলেটার হাব ভাব আমার একদম ভালোলাগছেনা। এ এ এ এ  এ এ !!!! ও মাই গড!!! দে আর কিসিং।"

No comments:

Post a Comment